দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী অভিষেক অনুষ্ঠান। এতে অংশ নেন ছয় শতাধিক প্রবাসী বাংলাদেশি।
রোববার (৪ অক্টোবর) সাইতামা কেনের তাকানো বুনকা সেন্টারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে শিশু ও প্রবীণদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ছিল নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। প্রবাসের মাটিতে এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

আয়োজক কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের আন্তরিকতা, অতিথি আপ্যায়ন এবং সার্বিক ব্যবস্থাপনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন শুধু আনন্দের উপলক্ষই নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কেএম